০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর চারঘাটে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • blank Reporter Name
  • Update Time : ০৯:০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪২ Time View
blank
blank

সাইফুল ইসলাম, রাজশাহীঃ

রাজশাহীর চারঘাট উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার দিন গত রাত দেড়টার দিকে উপজেলার মুক্তারপুর পাকিয়ানপাড়া গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ৩টি ওয়ান শুটারগান, ১টি বিদেশী পিস্তলের ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও হাতবোমা তৈরীর কাজে ব্যবহৃত প্রায় ৩ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শুক্রবার র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র লোকচক্ষুর আড়ালে পরিত্যক্ত অবস্থায় নদীর ধারে ফসলী জমিতে বস্তার ভেতর ফেলে রেখে গিয়েছিল। এ তথ্যের প্রেক্ষিতে র‌্যাব-৫ ও সেনাবাহিনীর একটি চৌকস দল এ অভিযান চালায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকদ্রব্য বর্তমান পরিস্থিতিকে আরো অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কতিপয় সন্ত্রাসী গ্রুপএসব আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে রেখেছিল। বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের কারণেই তারা এ সকল আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

রাজশাহীর চারঘাটে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

Update Time : ০৯:০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫