
সাইফুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমী থেকে পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে আটক করেছে পুলিশ। ১১ই ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ১০টার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ১টি দল তাকে আটক করে নিয়ে গেছে। । পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১১ই ফেব্রুয়ারি দিবাগত রাতে ঢাকা থেকে ডিবির১টি টিম এসে এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে। কেন, কি কারনে, কী অভিযোগে, নিয়ে যাওয়া হয়েছে তা ডিবি বলতে পারবে। একটি সুত্র নির্ভরযোগ্য জানায়,তানভীর সালেহীনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। আটককৃত পুলিশ কর্মকর্তার বাবার নাম বীর মুক্তিযোদ্ধা মো:ইকবাল, উল্লেখ্য ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারে ২০১০ সালে পুলিশে যোগ দেন তানভীর সালেহীন। তিনি ২০১৬ সালে আইজিপি ব্যাজ এবং ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পান। কর্মজীবনে তিনি রেকর্ড ২৭ বার কুমিল্লা জেলা পুলিশের সেরা সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হন। ২০২২ সালে তিনি এসপি হিসেবে পদোন্নতি পান। এরপর তাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) হিসেবে পদায়ন করা হয়। সম্প্রতি সারদায় প্রশিক্ষণরত পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের তার স্বাক্ষরেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছিল। একাডেমীর অধ্যক্ষের পক্ষে তিনি তাদের এই শোকজ করছিলেন।











