
সাইফুল ইসলাম, রাজশাহী
রাজশাহীতে পুলিশের এক উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআইয়ের) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১০ই ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত ৩টার সময় নিজ বাসার ১ টি রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত উপসহকারী পুলিশ পরিদর্শক (এ, এস, আই, হলো আমিনুল ইসলাম (৩৫)। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি থাকতেন রাজশাহী নগরীর হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে। নিহত আমিনুল ইসলামের বাড়ি নওগাঁর জেলার মান্দা উপজেলার শিবনগর গ্রামে। নিহতের পিতা মৃত আজিম উদ্দিন প্রামানিক। নিহত এ, এস, আই, রাজশাহী মহানগরীর হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে স্ত্রী এবং ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ১মেয়েকে নিয়ে থাকতেন। ১০ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিট এ বাসা থেকে আমিনুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন রাত ৩টার সময় আমিনুল ইসলামের স্ত্রী স্বামীর ঝুলন্ত লাশ দেখে থানায় মুঠোফোনে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১টি ঘরে ফ্যানের সঙ্গে আমিনুলের গলায় শাড়ি প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পায়। তিনি বলেন,পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে আমিনুল ইসলামের মনোমানিল্য ছিল বলে ধারণা। এর জের ধরে তিনি আ’ত্মহ’ত্যা করে থকতে পারেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।











