
মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর (৫ ই ফেব্রুয়ারি) আনুমানিক রাত ৮.৩০ মিনিটে কালিবাড়ি শাহিদা সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে নেহালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মনিরামপুর থানা জামায়াতের আমীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ খলিলুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য ও অঞ্চল বিভাগের আবু সালেহ মোহাম্মদ উবায়দুল্লাহ,কমিটি গঠন অনুষ্ঠানে নেহালপুর ইউনিয়নের সকল পর্যায়ের নেতানেতৃবৃন্দ উপস্থিতিতে কমিটিতে যারা অর্ন্তভুক্ত হয়েছেন,ডাঃ মাওলানা আবু তালহা সভাপতি, মোঃ আব্দুল কাদের সরদার সহ-সভাপতি, মাওলানা ইব্রাহিম খলিল সহ-সভাপতি, মাওলানা আব্দুল হামিদ সাধারণ সম্পাদক, অধ্যক্ষ হারুন আর রশিদ সহ সম্পাদক, মাওলানা মাহফুজুর রহমান বায়তুলমাল সম্পাদক, হাফেজ আব্দুর রশিদ উলামা বিভাগ, মোঃ খিদির হাসান পেশাজীবী বিভাগ, মাওলানা আ জ ম ওবায়দুল্লাহ যুব বিভাগ ও ডাক্তার হাফেজ কামরুজ্জামান লিটন শ্রমিক বিভাগে মনোনীত হয়েছেন। এ সময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















