০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন জেল

  • blank Reporter Name
  • Update Time : ০১:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৪ Time View
blank
blank

এস এম শামীম হাসান মহাদেবপুর প্রতিনিধিঃনওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৫ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই মামলায় আরও ১১ জন আসামিকে খালাস দেন বিচারক।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির।

জানা যায়, ২০০৭ সালের এপ্রিল মাসে মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা এলোপাতাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলে মারা যান ফজলুর রহমান। ঘটনার দিনই তার স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ এ ঘটনার তদন্ত করে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেন।

পরে সিআইডি পুনরায় তদন্ত করে ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। এরপর দীর্ঘ দিন ধরে চলা এ মামলার ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ১৯ জন আসামির মধ্যে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। বাকি ১১ জনকে খালাস দেওয়া হয় এবং তিনজন আসামি রায়ের আগেই মারা যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন জেল

Update Time : ০১:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫