
সাইফুল ইসলাম , রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দ্বিগরাম সাফিনা পার্কের দক্ষিন দিকে গোদাগাড়ী টু আমনুরা সড়কের পাশে একটি খাসপুকুর সংলগ্ন বাঁশ বাগানের নিচে থেকে ওয়াহেদ আলী (৬০) নামের ১ বৃদ্ধার লাশ উদ্ধার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ নিহত ওয়াহেদ আলীর রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কাজিহাটা এলাকার আব্বাস আলীর পুত্র তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন
বলে ধারনা স্থানীয়দের
৫ ফেব্রুয়ারী সকালে ওই বৃদ্ধের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ওই বৃদ্ধার লাচ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানা যায় নিহত ওয়াহেদ গত দুই দিন এলাকায় ঘুরাঘুরি করতে দেখা যায় তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছিল স্থানীয়দের।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ রুহুল আমিন বলেন প্রাথমিক তদন্তে নিহত ব্যক্তির শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত রহস্য উন্মোচিত হবে।











