
মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের কুশোরীকোনা-কামিনীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙ্গে বাথরুম তৈরি করেন, এতে পরস্পর এলাকাবাসী ও শিক্ষার্থীরাও অভিযোগ করেন।
উপজেলার বিদ্যালয়ের সহকারী এক শিক্ষকের কাছে জিজ্ঞাসা করলে জানা যায় প্রধান শিক্ষককে নিষেধ করা হয় শহীদ মিনার আপনি ভাঙবেন না কিন্তু সহকারী শিক্ষকদের কথা না শুনে শহীদ মিনারটি ভেঙ্গে দিলেন। উল্লেখযোগ্য যে দুইটি প্রতিষ্ঠান একই স্থানে অবস্থিত, সচেতন মহল এ বিষয়ে সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের শাস্তি দাবী করেছেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায় একই মাঠে মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ প্রায় ২৫ থেকে ৩০ বছর আগে শহীদ মিনারটি নির্মাণ করা হয়, শহীদ মিনারটি যখন উচ্ছেদ করা হয় স্থানীয় ও সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষককে নিষেধাজ্ঞা করেন তাদের কথা অমান্য করে শহীদ মিনারটি উচ্ছেদ করে দিলেন। তবে স্থানীয়রা আরো বলেছেন, শহীদ মিনারটি এখনো ফুল দিয়ে আমরা সকলেই সম্মান করি, পাশাপাশি এমন কর্মকান্ড দেখে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।
প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ রাজনীতির সঙ্গে জড়িত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, তবে তাকে কোন পদে জাতীয়করণ করা হয়নি, শহীদ মিনারটি ভাঙ্গার বিষয়ে সহকারী শিক্ষক ও স্থানীয়দের কাছে জানা যায় মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)নিশাত তামান্না বরাবরের কাছে অভিযোগ দায়ের করেছেন বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানিয়েছেন।












