১১:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত

  • blank Reporter Name
  • Update Time : ০৯:৪৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫৮ Time View
blank
blank

মো.এমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃনরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় এক কারারক্ষী নিহত হয়েছেন।শুক্রবার (৩১ জানুয়ারি ) দুপুরে  উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের লোহাজুরীচক এলাকায় এ  দূর্ঘটনা  ঘটে। নিহত বেলায়েত হোসেন বেলাব উপজেলার বিন্নাবাইদ  ইউনিয়নের বিন্নাবাইদ পাওড়া কান্দা গ্রামের মৃত লুৎফর রহমান কাঞ্চন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কারারক্ষী ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে তিনি মোটরসাইকেল দিয়ে পার্শ্ববর্তী উপজেলা কুলিয়ারচরের লক্ষীপুরের দিকে যাচ্ছিলেন। বেলায়েত হোসেনের মোটরসাইকেল লোহাজুরীচক ব্রহ্মপুত্র নদের ব্রীজের কাছে আসতেই বিপরীত দিক  থেকে আসা মাহেন্দ্র ট্রাক( ইছারমাথা)এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেলায়েত হোসেন ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেলাব থানার অফিসার ইনচার্জ  মীর মাহবুবুর রহমান জানান,ঘটনা জানার পর ট্রলি থানায় নিয়ে আসা হয়েছে। ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত

Update Time : ০৯:৪৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫