১১:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে কালাচাদঁ শাহ্ ফকিরের ৭৪ তম পবিত্র ওরশ মোবারক

  • blank Reporter Name
  • Update Time : ১২:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ৪৪ Time View
blank
blank

রবিউল ইসলাম,রাজশাহীঃরাজশাহী দুর্গাপুরের কালাচাদঁ শাহ্ ফকির চিশতিয়া (র:) মাজারে তিনদিন ব্যাপী ৭৪ তম মহা-পবিত্র ওরশ মোবারক শুরু হয়েছে। এ উপলক্ষে দূরদূরান্ত থেকে হাজার হাজার আশেকান-জাকেরান ও ভক্তরা সেখানে সমবেত হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার হাট-কানপাড়া মাজার শরীফ মাঠে আয়োজনের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও মরহুম সাবেক সংসদ সদস্য এ্যাডঃ নাদিম মোস্তফার সুযোগ্য পুত্র জুলফার নাঈম মোস্তফা বিস্ময়।

মাজার পরিচালনা কমিটির সভাপতি বাছের আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবলুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, পৌর বিএনপির আহবায়ক হাসানুজ্জামান লালটু, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি চয়েন উদ্দিন,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মামুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ সুমন, মোঃ শামিম আহমেদ সাবেক সহ সভাপতি দুর্গাপুর উপজেলা ছাত্রদল, মোঃ জাকির হোসেন সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দুর্গাপুর উপজেলা ছাত্রদল, মোঃ আঃ রাজ্জাক সাবেক সাধারণ সম্পাদক জয়নগর ইউনিয়ন ছাত্রদল প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, প্রতি বছরের মতো এ বছরও অসংখ্য আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ ব্যক্তিরা মাজার শরীফে উপস্থিত হয়েছে।

ওরশে আসা সবার জন্য তবারকের ব্যবস্থা, রাত্রিযাপনের ব্যবস্থা ও বিভিন্ন যানবাহন রাখবার জন্য পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

দুর্গাপুরে কালাচাদঁ শাহ্ ফকিরের ৭৪ তম পবিত্র ওরশ মোবারক

Update Time : ১২:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫