১১:৩০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের অবরুদ্ধ করে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • blank Reporter Name
  • Update Time : ০২:৪২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৩৫ Time View
blank
blank

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর ছালেহীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার বেলা এগারোটায় শিক্ষকদের লাইব্রেরিতে প্রায় দুই ঘন্টা তালাবদ্ধ রেখে ক্লাস বর্জন করে মাদ্রসা মাঠে এ কর্মসূচি পালন করেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে লাইব্রেরির তালা খুলে দেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত বছরের ১৫ জানুয়ারী নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মাহবুব এলাহী নামের এক ব্যক্তি ওই অধ্যক্ষের বিরুদ্ধে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ বাণিজ্যের মিথ্যা মামলা দায়ের করেন। গতকাল ওই অধ্যক্ষ আদালতে হাজির হলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলে মাদ্রাসার তালা খুলে দেওয়া হয়েছে। অধ্যক্ষের বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছে বিষয়টি আদালতের এক্তিয়ার। তারপরও আইনি প্রক্রিয়ার মাধ্যমে অধ্যক্ষের মুক্তির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

শিক্ষকদের অবরুদ্ধ করে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Update Time : ০২:৪২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫