১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে শিবচরে ড্রাম ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

  • blank Reporter Name
  • Update Time : ১২:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৩৬ Time View
blank
blank

শেখ জায়েদ, মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুর জেলার শিবচরে উপজেলার পাঁচ্চর ২ নং ওয়ার্ডে কমল কুণ্ডু বাড়ির সামনে দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় মো. তানভীর ইসলাম (8) নামে শিশু শ্রেণির এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার(26 জানুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। এর আগে, রবিবার বিকেল 4 টার সময় বালুবাহী ট্রাক শিশুটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে।মৃত মো. তানভীর ইসলাম শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের জসিম উদ্দিন ও সালমা আক্তার দম্পতির ছেলে। সে পাঁচ্চরের হামিউস সুন্নাহ মডেল শিশু শিক্ষালয় শিশু শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, রবিবার বিকেল 4 টা বাজে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন মোঃ তানভীর ইসলাম এসময় পাঁচ্চর থেকে ছেড়ে আসা বালু বোঝাই একটি ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে এসে শিশুটিকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় প্রথমে শিবচরে সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন চিকিৎসকরা। রবিবার রাতে সেখানে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, প্রতিদিনই গ্রামের রাস্তায় অসংখ্য ড্রাম ট্রাক বালু নিয়ে যাওয়া-আসা করে। এ সকল ট্রাকের বেশির ভাগ চালকই দেখা যায় অপ্রাপ্ত বয়স্ক। কোন রকম ড্রাইভিং লাইসেন্স নেই এসকল চালকদের। সড়কে বেপরোয়া গতিতে চলাচল করে। রবিবার রাস্তার পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় শিশুকে ধাক্কা দেয় একটি ড্রাম ট্রাক। এগুলো বন্ধ করা জরুরি।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, মো.তানভীর ইসলাম নামের শিশু শ্রেণীতে পড়ুয়া ছাত্র রবিবার ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয় বলে খবর পেয়েছি। অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

মাদারীপুরে শিবচরে ড্রাম ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

Update Time : ১২:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫