
সাইফুল ইসলাম, রাজশাহী
রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজবাড়ীতে শিক্ষা সফরে আগত পর্যটকের উপর হামলা চালিয়ে মারধরের অভিযোগ উঠেছে।
রাজশাহী জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত পুঠিয়া উপজেলার সংলগ্ন পুঠিয়া রাজবাড়ি এলাকায় অটো রিক্সা চালক উপজেলার কান্দ্রা গ্রামের খায়েরদ্দিনের ছেলে মাসুম ও স্থানীয় বখাটে ছেলেরা একত্রিত হয়ে এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার বিবরনে জানা যায়, ২৩ জানুয়ারি) দুপুর ২ টার সময় পুঠিয়া উপজেলায় অবস্থিত পুঠিয়ার রাজবাড়িতে শিক্ষা সফরে আসেন গাজীপুর জেলার কাশিমপুর উপজেলার, সদরগঞ্জ এলাকার, গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক সহ ছাত্র-ছাত্রীরা।
শিক্ষা সফরে আসা ছাত্র-ছাত্রীরা বাস থেকে নামার সময় একটি অটো রিক্সার সঙ্গে এক শিক্ষকের ধাক্কা লাগে। ভুক্তভোগী শিক্ষক অটো রিক্সা চালককে দেখে শুনে চালাতে বললে অটো রিক্সা চালক ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষককে গালিগালাজ করেন।
অটো রিক্সা চালকের গালিগালাজ এর প্রতিবাদ করেনঐ শিক্ষকের সাথে থাকা উপস্থিত ছাত্র-ছাত্রীরা। এ সময় দুই পক্ষের মাঝে কিছু কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে অটো রিক্সা চালক ঐ এলাকার স্থানীয় কিছু বখাটেদের সহযোগিতা নিয়ে শিক্ষকসহ ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করেন এতে শিক্ষকসহ আহত হন ৭ জন।
খবর পেয়ে রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ৩ জন গুরুতর আহত হলে তাদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।
এ বিষয়ে রাজশাহীর পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, আমরা ইতিমধ্যে ঘটনাস্থলটি পরিদর্শন করেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।











