
সাইফুল ইসলাম, রাজশাহী :
রাজশাহী জেলার চারঘাট থানার মেরামতপুর মন্ডলপাড়া গ্রাম হতে ২০ শে জানুয়ারি রাত ৯: টা ৪০ মিনিটের সময় ৪৫ বোতল ফেন্সিডিল-সহ ১জনকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)
গ্রেফতারকৃত হলো জিল্লুর রহমান পিটার (৩৪)। সে রাজশাহী জেলার চারঘাট থানাধীন গোপালপুর স্কুলপাড়া গ্রামের মৃত আঃ হাকিমের পুত্র।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এসআই মোঃ দাউদ উজ জামান আকাশ সঙ্গীয় ফোর্স-সহ ২০ জানুয়ারি রাত ০৯:২০ টায় চারঘাট থানাধীন হল মোড় এলাকায় ডিউটি করছিল।এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানার মেরামতপুর মন্ডলপাড়া গ্রামস্থ ভিপি নৈয়ব স্মৃতি সড়ক মোড়ের পাকা রাস্তার সম্মুখে ১ ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোয়েন্দা শাখা ডিবি’র এসআই, দাউদ উজ জামান আকাশ সঙ্গীও ফোর্স-সহ অভিযান পরিচালনা করে। এ সময় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকরলে তাকে হাতেনাতে আটক করে। এ সময় অভিযুক্ত জিল্লুর রহমান পিটারের দেহ তল্লাশিকালে তার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগের মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ৪৫ বোতল ফেন্সিডিল-সহ তাকে আটক করে।
ফেন্সিডিল আটকের এ ঘটনায় গ্রেফতারকৃত জিল্লুর রহমান পিটারের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ একটি মামলা রুজু হয়েছে।















