০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর গোদাগাড়ীতে প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে মানববন্ধন

  • blank Reporter Name
  • Update Time : ০৪:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ৪১ Time View
blank
blank

সাইফুল ইসলাম, রাজশাহী:

নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এ মানববন্ধনে। ২০ শে জানুয়ারি সকাল দশটায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট স্মারকলিপি প্রদান করেন।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী গোদাগাড়ী মাটিকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা দীর্ঘদিন যাবত বিভিন্ন অনিয়মে জড়িত। ষষ্ঠ, অষ্টম, নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ও দশম শ্রেণির ফরম পূরণের জন্য অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার মূল্যায়ন ফি বাবদ আদায় করা হয়, যা সরকারি নির্দেশনার বাইরে।
গত কয়েক বছরে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে আদায় করা অর্থের রশিদ প্রদান করা হয়নি এবং এই অর্থ বিদ্যালয়ের ক্যাশ বইতে অন্তর্ভুক্ত না করে প্রায় দুই লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকেও প্রশংসাপত্র বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
তৎকালীন জেলা শিক্ষা অফিসারের এক তদন্ত রিপোর্টে প্রধান শিক্ষকের নিয়োগকে অবৈধ উল্লেখ করা হয়েছিল। অভিযোগ রয়েছে যে, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের আশীর্বাদে তিনি নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি ও এমপিওভুক্ত হয়েছেন। প্রধান শিক্ষকের দূর্নীতির কারণে বিদ্যালয়ের শিক্ষার মান এবং শৃঙ্খলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে তিনি নিজস্ব পছন্দের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছেন।

মানববন্ধনে এক অভিভাবক বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে প্রধান শিক্ষকের অনিয়মের কারণে। আমরা চাই, দ্রুত তার অপসারণ করে একজন যোগ্য শিক্ষককে নিয়োগ দেয়া হোক।”
বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “প্রধান শিক্ষক আমাদের রেজিস্ট্রেশন ও পরীক্ষার নামে অতিরিক্ত টাকা নিয়েছেন। আমরা সেই টাকা ফেরত চাই।
এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রধান শিক্ষিকা ইসমত আরা তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার বলেন আমরা স্মারকলিপি পেয়েছি এবং অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

রাজশাহীর গোদাগাড়ীতে প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে মানববন্ধন

Update Time : ০৪:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫