০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাবাদ রেলক্রসিংয়ে ট্রেনের ধা*ক্কায় ইজিবাইক চালকসহ দুইজন নি*হত

  • blank Reporter Name
  • Update Time : ০২:৪৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৩০ Time View
blank
blank

মো.এমরুল ইসলাম, জেলা প্রতিনিধি,নরসিংদী:

নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

রবিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের অরক্ষিত হাসনাবাদ রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো: জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৫০) ও একই এলাকার কলিম উদ্দিনের ছেলে মন্নাফ মিয়া (৪৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, একজন যাত্রীসহ ব্যাটারিচালিত একটি ইজিবাইক হাসনাবাদ অবৈধ অরক্ষিত রেল ক্রসিং পার হচ্ছিল। এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ইজিবাইকটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক বাচ্চু মিয়া ও যাত্রী মন্নাফ মিয়া নিহত হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও পরিচয় শনাক্ত করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

হাসনাবাদ রেলক্রসিংয়ে ট্রেনের ধা*ক্কায় ইজিবাইক চালকসহ দুইজন নি*হত

Update Time : ০২:৪৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫