০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে দিনমজুরের স্ত্রী এর মরদেহ ঝুলছিল গাছে

  • blank Reporter Name
  • Update Time : ০৪:২৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • ৩৩ Time View
blank
blank

সাজ্জাত বিশ্বাস, স্টাপ রিপোর্টার:

ঝালকাঠির রাজাপুরের সদর ইউনিয়নের আলগী গ্রামে সুপারি গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় মোসা. মারুফা আক্তার সুরমা (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। শুক্রবার ভোররাতে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলগী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মারুফা দিনমজুর আলমগীর হোসেন এর স্ত্রী। পুলিশ ও নিহতের পরিবার জানায়, প্রায় ৩ বছর আগে মাথায় আঘাত পেয়ে মানসিক সমস্যায় ভুগতে ছিল সুরমা। বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে মা ও বোনের সঙ্গে ঘুমিয়ে পড়েন তিনি। রাতে তারা সুরমাকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে একপর্যায়ে বাগানে সুপারি গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরিবারের ধারণা মানসিক সমস্যা থাকায় নিজের ওড়নায় গলায় ফাঁস দিয়ে সুরমা আত্মহত্যা করেছে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

রাজাপুরে দিনমজুরের স্ত্রী এর মরদেহ ঝুলছিল গাছে

Update Time : ০৪:২৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫