
সাইফুল ইসলাম, রাজশাহীঃ
বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহীর মোহনপুর উপজেলা শাখার দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ১৫ জানুয়ারি) বেলা ১২ টার সময় মোহনপুর কার্যালয়ে সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন এম এম মামুন (সোনালী সংবাদ ও আমার দেশ) ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মতিন (নয়া শতাব্দী)।
কমিটির অন্যান্য সদস্য হলেন সহ-সভাপতি মতিউর রহমান (দৈনিক বার্তা), সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন (বিজনেস বাংলাদেশ), অর্থ সম্পাদক মাজেদুর রহমান সবুজ (সবুজ নিশান), ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন ভিক্টর (বাংলাদেশ সমাচার ও রাজশাহীর আলো), দপ্তর পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক মহাজামিল (চ্যানেল এ নিউজ), নির্বাহী সদস্য সাদিকুল ইসলাম স্বপন (দৈনিক সানশাইন ও পদ্মাটাইমস) ও রিপন আলী (তরঙ্গ নিউজ)।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ,ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও আহবায়ক কমিটির সদস্য রফিক আলম, বিভাগীয় কমিটির সদস্য সুলতান মাহমুদ রেজা ও আমিনুল ইসলাম বনি, জেলা কমিটির সদস্য জাহিদ হাসান ও ফজলুল করিম বাবলু প্রমুখ।











