০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর রায়পুরায় ইউএনও,এসিল্যান্ডকে লক্ষ্য করে গুলি

  • blank Reporter Name
  • Update Time : ০৪:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ৩৫ Time View
blank
blank

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত এর অভিযান চলাকালীন সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট,সংবাদকর্মী ও আনসারদের দুটি স্পিডবোট লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। অদ্য ১৬ জানুয়ারি ২০২৫ ইং বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়ন এর শেষ সীমান্তে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

জানা যায়,দিন দুপুরে উপজেলার চরমধুয়া ইউনিয়ন এর মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত এর অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু তোলার দায়ে একটি ড্রেজার থেকে দুজনকে আটকের পর ১০ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।এরপর পাশের একটি ইটভাটার পাশ থেকে অবৈধ বালু তোলা হচ্ছিল। সেখানে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে দুটি স্পিড বোট লক্ষ্য করে দূর থেকে গুলি করে দুর্বৃত্তরা। সামনে থাকা স্পিডবোটে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সহকারী কমিশনার মোঃ শফিকুল ইসলাম,আনসার সদস্যরা ছিলেন। অন্যটিতে ছিলেন স্থানীয় সংবাদকর্মীরা।গুলির শব্দ শুনে স্পিডবোট দুটি ঘুরিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসেন চালকরা।এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালত এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা, তিনি বলেন গুলিবর্ষণের ঘটনায় মামলা করা হবে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। বালুখেকোদের হাত থেকে মেঘনার আশপাশের এলাকা বাঁচাতে হলে ভবিষ্যতে পর্যাপ্ত সংখ্যক ফোর্স যেমন, কোস্ট গার্ড, নৌ পুলিশসহ অন্যান্য বাহিনীর যৌথ অংশগ্রহণে অভিযান পরিচানা করা বিশেষ প্রয়োজন।এই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব।তিনি আরো বলেন,উপজেলার চরাঞ্চলে বিপুল পরিমাণে অবৈধ আগ্নেয়াস্ত্র মানুষের কাছে পৌঁছে গেছে। ইতিমধ্যে এ নিয়ে আইন-শৃঙ্খলা মিটিংয়ে আলোচনা হয়েছে। শিগগিরই এসব অস্ত্র উদ্ধারে বড় ধরনের যৌথ অভিযান পরিচালনা করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

নরসিংদীর রায়পুরায় ইউএনও,এসিল্যান্ডকে লক্ষ্য করে গুলি

Update Time : ০৪:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫