
সাইফুল ইসলাম, রাজশাহী :
জমকালো আয়োজনে, ও উৎসবমুখর পরিবেশে,ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতিতে ১৬ই জানুয়ারি বিকেলে রাজশাহীর জেলার গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে হাসনাবাদ মাদ্রাসা মাঠে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মী সমাবেশে বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি,
ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাজশাহী গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক,বিএনপি নেতা সদর উদ্দিন,গোদাগাড়ীপৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল ইসলাম মাহবুব, মাটিকাটা ইউনিয়ন বিএনপি র সভাপতি, এহসানুল কবির টুকু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক, পৌর যুদলের আহবায়ক মাহবুবর রহমান বিপ্লব, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ প্রমুখ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।















