
এস এম শামীম হাসান, মহাদেবপুর প্রতিনিধিঃ
জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্বীকৃতিসহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে নওগাঁর মহাদেবপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা সাধারণ জনতার মাঝে লিফলেট বিতরণ করেছেন। সোমবার(১৩ জানুয়ারী) দুপুরের দিকে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহাদেবপুরের সমন্বয়ক আব্দুল্লাহ আল হাসান, মো: তৌহিদ হোসেন, মো: রাকিব রায়হান,মো:সৌরভ হোসেন,জাতীয় নাগরিক কমিটির মহাদেবপুর উপজেলা প্রতিনিধি বেলাল হোসেন, মো:ওমর ফারুক আরফিন, মো:মাহাবুবুর হাসান, ডা:মাহবুবুর রহমান, মোছা:নয়ন জান্নাত, মো: শাহীন আলম,মো:আরিফ হোসেন,হাফেজ মোহাম্মদ আমিনুর, মো: ইসমাইল হোসেন, জোনায়েদ হোসেন ও নাহিদ হোসেন প্রমুখ। এছাড়াও কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত ১৬ বছর এ দেশে ফ্যাসিবাদী সরকার কায়েম করা হয়েছে।সেই ফ্যাসিবাদকে রুকে দিতে ছাত্রদের নেতৃত্বে জুলাই- আগস্টে গণঅবস্থান ঘটেছে। সেক্ষেত্রে যারা শহীদ ও আহত হয়েছে,তাদেরকে স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশের বৈষম্য নিরসনে দুই হাজার ছাত্র জনতা জীবন উৎসর্গ করেছে। আমরা আর কোন বৈষম্য দেখতে চাই না। জুলাইয়ের ঘোষণা পত্র বাস্তবায়নসহ ৭ দফা দাবি জানান তারা। শেষে তারা উপজেলা শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেন।











