
মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”_এই প্রতিপাদ্যে-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন জামালপুর কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
রবিবার ১২ জানুয়ারী বেলা ১০:০০ঘটিকায় জেলা প্রশাসন জামালপুর কর্তৃক আয়োজিত জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাছিনা বেগম; উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয় এবং ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান (পিএসসি) মহোদয়।
সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ পরিচালিত বাজার মনিটরিং বিষয়ক মোবাইল কোর্টের তথ্য ; বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ পরিচালিত মোবাইল কোর্টের তথ্য; মাদকের বিরুদ্ধে জেলা ও উপজেলা টাস্কফোর্স অভিযানের তথ্য ; সড়ক পরিবহন আইন,২০১৮ এর অধীন মোবাইল কোর্ট পরিচালনার তথ্য এবং নভেম্বর-২০২৪/ডিসেম্বর-২০২৪ মাসে আইনশৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্ট আইন,২০০৯ এর তফশিলভুক্ত বিভিন্ন আইনে মোবাইল কোর্ট পরিচালনার তুলনামূলক অপরাধ চিত্রের তথ্য নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
যু্ব ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২৪ আয়োজন বিষয়ক জেলা কমিটির প্রস্তুতিমূলক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
এসময় সভায় জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ;সেনাবাহিনীর প্রতিনিধি, কোম্পানি কমান্ডার, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) এর প্রতিনিধি মোঃ বাবুল হোসেন, উপ-সহকারী পরিচালক ; জেলা কমান্ডেন্ট, জেলা আনসার ও ভিডিপি, জনাব জে.এম.ইমরান জামালপুর; সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধি জনাব মোঃ নজরুল ইসলাম ; বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, জজ কোর্ট, মোঃ মাহফুজুর রহমান সোহেল, পাবলিক প্রসিডিউট, বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক কমিটির সদস্যবৃন্দ; জামালপুর জেলা গণমাধ্যম কর্মী ও ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











