০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ এখন কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে : ড.আবদুল মঈন খান

  • blank Reporter Name
  • Update Time : ১০:৫৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ৩১ Time View
blank
blank

মো.এমরুল ইসলাম, জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দেশ আজকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে একটি কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে সবচেয়ে বড় কথা। কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় গিয়ে সুবিধা ভোগ করবে, কারা সরকার চালাবে, সেটা আমি বড় মনে করি না। আমরা রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য।

বৃহস্পতিবার(৯ জানুয়ারি)বিকেলে নরসিংদীর মাধবদীর ভগিরথপুরে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামীতে একটু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোট যাকে খুশি তাকে দিক, তাতে আমাদের কিছু বলার নাই। কিন্তু সত্যিকার জনপ্রতিনিধিরা, মানুষ যাকে পছন্দ করে তারা এই সরকার পরিচালনার দায়িত্বে আসুক। অনতিবিলম্বে তারা এসে এই দেশের মানুষের কল্যাণে কাজ করুক। আজকে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি।

পরে তিনি ১১ শত শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন।

মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে উক্ত  অনুষ্ঠানে পলাশ থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা, সাবেক সভাপতি আব্দুল বাতেনসহ উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

দেশ এখন কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে : ড.আবদুল মঈন খান

Update Time : ১০:৫৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫