০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শীত উপেক্ষা করে কেশবপুরে বোরো আবাদে ব্যস্ত কৃষক

  • blank Reporter Name
  • Update Time : ০৩:২৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৪৩ Time View
blank
blank

রিপোর্টঃ শেখ মোস্তফা কামাল

তীব্র শীত আর ঘন কুয়াশাকে উপক্ষো করেই জমি তৈরি ও বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন যশোরের কেশবপুর উপজেলার চাষিরা। কৃষি অফিস আশা করছে, আবহাওয়া অনুকূলে থাকলে বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

সম্প্রতি উপজেলার ১১ নং হাসানপুর ও ২ নং সাগরদাঁড়ি ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কৃষকরা কেউ বোরো আবাদের জন্য জমি তৈরি করছে, কেউ বা বোরোর চারা রোপণ করছে। কেউ আবার ইঞ্জিন চালিত পাওয়ার টিলার ও ট্রাক্টর দিয়ে জমি চাষ করছে।

নেহালপুর কাদার বিলের কৃষকেরা বলেন, আমাদের এলাকায় ইরি বোরো ধান চাষ ছাড়া তেমন ফসল হয়না। এজন্য কৃষকরা তীব্র শীত উপেক্ষা করে বোরোধান আবাদে ব্যস্ত সময় পার করছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলায় চলতি মৌসুমে ১৪ হাজার ৪০০ হেক্টর জমিতে ইরি বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর জন্য কৃষকরা ৭২০ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করেছে। ইতোমধ্যে কৃষি অফিস থেকে ৪ হাজার কৃষকদের মাঝে সরকারের দেয়া বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার বলেন, উপজেলায় ৭২০ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরির পর পুরোদমে ইরি বোরো রোপণ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কৃষকরা। গত বছর উপজেলায় ১৪ হাজার ৪ শত হেক্টর জমিতে ইরি বোরো আবাদ হয়। এবার ১৩ হাজর হেক্টর লক্ষ্যমাত্রা ধরা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

শীত উপেক্ষা করে কেশবপুরে বোরো আবাদে ব্যস্ত কৃষক

Update Time : ০৩:২৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫