০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে আইইউসানসে’র নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • blank Reporter Name
  • Update Time : ১২:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৩৫ Time View
blank
blank

মানিক হোসেন, ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব এনএস (আইইউসানস) এর নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় টিএসসিসির ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আগত অতিথিদের বরণ ও নবীন-প্রবীণদের অনুভূতি প্রকাশ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সাজ্জাতুল্লাহ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. শামছুল হক সিদ্দিকী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সদস্য মঈনুল হক আহসানী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শামছুল হক সিদ্দিকী বলেন, মাদ্রাসার ছাত্ররা কখনো পিছিয়ে থাকে না। তারা দেশের প্রতিটি ক্ষেত্রে মেধার পরিচয় রেখে চলছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য শিক্ষার্থী মাদ্রাসা থেকে এসেছে। ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা একটা আলোকিত মাদ্রাসা। এর শিক্ষার্থীরা দেশে ও দেশের বাইরে ছড়িয়ে আছে। আজ এই সংগঠনের আয়োজনই বলে দেয় ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার গৌরব ও ঐতিহ্য। এই মাদ্রাসা দেশ ও জাতির গৌরব। এই সংগঠনের আজকের আয়োজনকে আমি সাধুবাদ জানাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি অন্যতম সংগঠন হবে তোমাদের এই সংগঠন। তোমাদের মাধ্যমে এই মাদ্রাসাকে মানুষ চিনবে জানবে। তোমরাই দেশের প্রতিটি অঙ্গনে ইসলামের আলো ছড়িয়ে দিবে। আমি তোমাদের সাফল্য কামনা করি। তোমরা সকলে মিলে একসাথে এগিয়ে যাবে এবং দেশকে এগিয়ে নিবে।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ বলেন, আজকের অনুষ্ঠান সফল করতে যেসকল ভাইয়েরা পরিশ্রম ও সহযোগিতা করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। উপদেষ্টাদের পরামর্শক্রমে আমি একটি অ্যালামনাই এ্যাসোসিয়েশন গঠনের চেষ্টা করবো। তবে এক্ষেত্রে সকলের সহযোগিতার চাই। আমরা ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার আদর্শ অনুযায়ী সংগঠন পরিচালিত করবো। আমাদের মাধ্যমে আমাদের মাদ্রাসা ও সংগঠনের পরিচয় সকলের কাছে পৌছে যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

ইবিতে আইইউসানসে’র নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Update Time : ১২:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫