০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সখিপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • blank Reporter Name
  • Update Time : ০৩:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ৪৭ Time View
blank
blank

মোঃ মেরাজ শিকদার,ঢাকা ব্যুরো-প্রধানঃ

সখীপুরে ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(০৮ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মাঠে এ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

সখীপুর ছাত্রসংঘ ক্লাব কর্তৃক আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. বাছেদ মাস্টার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল তালুকদার, ইউসিসিএ লি. এর চেয়ারম্যান ফরহাদ ইকবাল, পাবিনুর রহমান পাপ্পু, মো. রুবেল সরকার প্রমুখ।

খেলাটির পৃষ্ঠপোষকতায় ছিলেন কেয়াকলি ফার্নিচারের স্বত্বাধিকারী মো. করিম সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান বলেন,
সুস্থ সমাজ গঠনে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে খেলাধুলার মান বৃদ্ধির জন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সারাদেশের ক্রীড়াঙ্গনে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার জন্য অনেক কাজ করে যাচ্ছে। সুস্থ-সুন্দর রাখতে খেলাধুলার বিকল্প নেই।

ফাইনাল খেলায় বেতুয়া ফুটবল একাদশকে হারিয়ে সানবান্দা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

সখিপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Update Time : ০৩:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫