১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির পথে হাঁটলে কঠোর শাস্তি পেতে হবে: কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ

  • blank Reporter Name
  • Update Time : ১২:৫২:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ৪০ Time View
blank
blank

মেহেরাজ হোসেন সিয়াম,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেছেন, “দেশ সঠিকভাবে পরিচালনা করুন। জনগণ আপনাদের দোহাই দেওয়ার জন্য নয়, পদক্ষেপ নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে। সিন্ডিকেট বা চাঁদাবাজদের হাত বদল করলেই হবে না। এখন যে হাত চাঁদাবাজি করবে, সেই হাত ভেঙে দেওয়া হবে।”

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল

আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে কুমিল্লা পুলিশ লাইন থেকে জনসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “১৫ জানুয়ারির মধ্যে জুলাই রেভ্যুলেশন ঘোষণার দাবি জানাচ্ছি।” তিনি অভিযোগ করেন, “৩১ ডিসেম্বরের পর এতদিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। চব্বিশ পরবর্তী বাংলাদেশে আর এ ধরনের জটিলতা সহ্য করা হবে না।”

সরকারের উদাসীনতার সমালোচনা হাসনাত আরও বলেন, “৫ আগস্টের পর আহত ও নিহতদের পরিবারের দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক কর্তব্য ছিল। কিন্তু এ বিষয়ে এখনো সরকার উদাসীন।”

কুমিল্লার জনগণের ভূয়সী প্রশংসা করে হাসনাত বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে কুমিল্লার মানুষ সর্বপ্রথম আওয়াজ তুলেছে। ফ্যাসিবাদের পতনে কুমিল্লা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কুমিল্লা সবসময় মুক্তিকামী জনগণের প্রতিধ্বনি জাগিয়েছে। এখান থেকেই এ আন্দোলন চলমান থাকবে।”

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার নেতৃবৃন্দ ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

চাঁদাবাজির পথে হাঁটলে কঠোর শাস্তি পেতে হবে: কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ

Update Time : ১২:৫২:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫