০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মনোহরদী উপজেলার সাবেক আহ্বায়ক গ্রেপ্তার

  • blank Reporter Name
  • Update Time : ১১:১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ৩২ Time View
blank

Oplus_0

blank

মো.এমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইমন আলমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে নরসিংদী সদর এলাকার ভেলানগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমন আলম মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের রাজবল্লভকান্দী গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

পুলিশ জানায়,গত ৫ জানুয়ারি রাতে গোতাশিয়া ইউনিয়নের মুন্সিরবাজারের আসাদুজ্জামানের মার্কেটের ভেতর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে কেক কাটা হয়।

বিষয়টি জানতে পেরে মনোহরদী থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আশরাফুল হাসান রিপন (২০) নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে মনোহরদী থানার সহকারী পরিদর্শক নোমান আরেফিন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১৫-২০জনের বিরুদ্ধে মামলা করেন।

গত রবিবার রাতে নরসিংদী সদর উপজেলার ভেলানগর এলাকায় অভিযান চালিয়ে মামলার ৮ নম্বর আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইমন আলমকে গ্রেপ্তার করা হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মনোহরদী উপজেলার সাবেক আহ্বায়ক গ্রেপ্তার

Update Time : ১১:১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫