
রনি হোসেন, কেশবপুর
কেশবপুরের পাঁজিয়া প্রেসক্লাব এর কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁজিয়া বাজারস্ত অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে উল্যেক্ষিত নাম প্রস্তাবে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন এম এ হালিম।
পাঁজিয়া প্রেসক্লাব নামকরণ সকলের প্রস্তাবে এম এ হালিম কে সভাপতি ও তুহিন হোসেন কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়। সদস্যরা হলেন এম এ হালিম সভাপতি, ডা: মুশারফ হোসেন সহ-সভাপতি, মো: তুহিন হোসেন সাধারন সম্পাদক, আব্দুর রহমান দপ্তর সম্পাদক, হাসানুজ্জামান লিন্টু সাংগঠনিক সম্পাদক, রনি হোসেন প্রচার সম্পাদক, মোজাম্মেল সদস্য। সভায় সর্বসম্মতি ক্রমে ৩বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।











