১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর বেলাবতে সড়ক দূর্ঘট*নায় উপসহকারী প্রকৌশলী নি*হত

  • blank Reporter Name
  • Update Time : ০৩:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ৩৬ Time View
blank
blank

মো.এমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নরসিংদীর বেলাবতে সড়ক দূর্ঘটনায় বেলাব উপজেলা প্রকৌশলী অফিসের উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফয়সাল মোল্লা(৩১) নিহত হয়েছেন।

রোববার(২৯ ডিসেম্বর) দুপুরে বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত প্রকৌশলী বেলাব উপজেলা প্রকৌশলী অফিসে কর্মরত ছিলেন।

তিনি শিবপুর উপজেলার ধনুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। তিনি ২০২২ সালে বেলাব উপজেলা প্রকৌশলী অফিসে উপসহকারী প্রকৌশলী পদে যোগদান করেন।

জানা গেছে,উপসহকারী প্রকৌশলী ফয়সাল মোল্লা ঘটনার সময় মটরসাইকেল যোগে অফিসিয়াল কাজে বটেশ্বর গ্রামে যাওয়ার পথে উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র ট্রাক্টর(ইছারমাথার) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিহত ফয়সাল রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন ডাঃ মমতাজ সরকার বলেন,আমাদের হাসপাতালে আনার পর তাকে জীবিত পাইনি। সম্ভবত ঘটনাস্থলেই মারা গেছেন তিনি।

বেলাব উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ার জানান,অফিসিয়াল কাজে সকালে বের হোন ফয়সাল। দুইটা পাঁচ মিনিটে খবর পেয়েছি দূর্ঘটনা হয়েছে।

বেলাব থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মাহবুবুর রহমান বলেন,উপসহকারী প্রকৌশলী নিহতের ঘটনায় বেলাব থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতক মাহেন্দ্রটি আটক আছে। চালক পলাতক। তাকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

নরসিংদীর বেলাবতে সড়ক দূর্ঘট*নায় উপসহকারী প্রকৌশলী নি*হত

Update Time : ০৩:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪