০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

  • blank Reporter Name
  • Update Time : ০২:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ৩৮ Time View
blank
blank

বরিশাল প্রতিনিধি,কাজী সোহান

ঝালকাঠির নলছিটিতে স্কুলের পাশে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে কাঁচা ইট ধ্বংস ও ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

রবিবার (২৯ ডিসেম্বর) উপজেলা কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে রিয়াজ ইটভাটায় অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে ছাড়পত্র ছাড়া সরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ফসলি জমির ওপর ভাটা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল। অবৈধ ইটভাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযোগ দেন স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা।পরে অবৈধ ইট ভাটাটি এক্সকাভেটর দিয়ে ভেঙে ফায়ার সার্ভিস সদস্যদের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়।

ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়েছি। এই ভাটাটি বন্ধ ছিল, আবার আবার চালু করা হয়েছে। এ ছাড়া ভাটাটির কোনো ছাড়পত্র ছিল না। মালিককে যেহেতু পাওয়া যায়নি, তাই বন্ধের জন্য নোটিশ পাঠানো হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

Update Time : ০২:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪