
মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কার্ড(২০২৩-২৪) অর্থ বছরের চক্র অনুযায়ী মাসিক বরাদ্দকৃত প্রতি কার্ডে ৩০ কেজি খাদ্যশস্য ও সঞ্চয়ের জন্য(২৩ ডিসেম্বর) সোমবার দুপুর ১২.০০ ঘটিকার সময় প্রতি কার্ড ধারী ব্যক্তিকে চাউল বিতরণ করা হয়।
উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কার্ডের চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আলমগীর হোসেন, মৃণাল কান্তি সাহা শ্যামকুড় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, জনাব মোঃ রবিউল ইসলাম (রবি) ইউপি সদস্য ৩ নং ওয়ার্ড এবং উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।
ভিডব্লিউবি কার্ডের চাউল বিতারণে সময় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের ঘোষণায় বলেন আজ (২০২৩-২৪) বছরের ডিসেম্বরের শেষ মাস কার্ডধারী ব্যক্তি টাকা জমা দিয়েছিলেন সে টাকা জমা আছে ব্যাংক এশিয়াতে। তবে এই কার্ডের চাউল যারা পান তারা আগামী চার বছর পর্যন্ত এই কার্ড আর পাবেন না, এবং অনলাইনে আবেদন করলেও আপনাদের নাম আসবে না তবে চার বছর পরে আবার আপনারা আবেদন করতে পারবেন ও কারোর কাছে টাকার বিনিময়ে প্রতারণার শিকার হয়ে কার্ডের জন্য কাউকে টাকা দিবেন না।
উপজেলার ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি সাহা বলেন, বাংলাদেশ সরকার আপনাদের জন্য অর্থাৎ গরিব অসহায় দরিদ্র পরিবারের মাঝে সরকার এই ধরনের সুযোগ দিয়ে থাকে, সামাজিক খাদ্য বেষ্টনীর নিরাপত্তার আওতায় দুই বছর ধরে ৩০ কেজি চাউল বিনামূল্যে পাওয়া,প্রতিমাসে ২০০ টাকা করে জমা দেওয়ার কথা ছিল কিন্তু করোনা বা অন্যান্য সমস্যার কারণে সেই টাকা সরকার পরবর্তীতে জমা নেয়নি। এই টাকা জমা দেওয়ার সুবিধা হতো গরিব অসহায় দুস্থদের জন্য টাকাগুলো পরবর্তীতে একবারে আপনারা পেতেন এবং তিনি আরো বলেন বইটি কারো কাছে হস্তান্তর করবেন না ঐ বইতে টাকা জমা আছে।











