১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে দুই ইজিবাইকের চাপায় নুরুল হক (৭৫) নামে প্রবিণ সাংবাদিকের মৃ*ত্যু –

  • blank Reporter Name
  • Update Time : ০৪:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ৩৮ Time View
blank
blank

নিজস্ব প্রতিবেদক :

জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় মোখোমোখি দুই ইজিবাইকের চাপায় নুরুল হক (৭৫) নামে প্রবীণ সাংবাদিকের মৃত্যুর গঠনা ঘটে।

২১ ডিসেম্বর শনিবার রাত ৮টার দিকে শহরের বানিয়াবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ইজিবাইকের চাপায় গুরুতর আহত হন তিনি। রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জামালপুর পৌর এলাকার বানিয়াবাজার থেকে তার পত্রিকা অফিসে যাবার পথে একই সাথে দুই ইজিবাইক তাকে চাপা দেয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন।

জামালপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য, পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক নুরুল হকের প্রথম জানাজার নামাজ আজ রবিবার সকাল ১১ টায় শহরের আল জামিয়াতুল হাবিবিয়া কওমি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় জেলায় কর্মরত সাংবাদিক সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিবর্গ নুরুল হকের বর্ণিল সাংবাদিকতা জীবনের স্মৃতিচারন এবং শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শহরে বেপরোয়া ইজিবাইক অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানান এবং জামালপুর জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সেবার মান নিয়ে প্রশ্ন তোলেন ও প্রতিবাদ জানান বিভিন্ন সংগঠন –

পরে নিহতের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযার শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

নিহত নুরুল হক জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকার বাসিন্দা ছিলেন। নিহত সাংবাদিক নুরুল হক সাংবাদিকতা শুরু করেন ময়মনসিংহ থেকে প্রকাশিত সাপ্তাহিক দর্পণ ও দৈনিক জাহান পত্রিকার মেলান্দহ উপজেলার প্রতিনিধি হিসেবে। ১৯৮০ সালে মেলান্দহ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। তার পিতা কবিরত্ন আব্দুল হামিদ পল্লীকণ্ঠ নামে একটি সাপ্তাহিক পত্রিকার বের করেন। পরবর্তী সময়ে তার বাবার মৃত্যুর পর সাপ্তাহিক পল্লীকণ্ঠ পত্রিকার হাল ধরেন প্রবিণ এই সাংবাদিক। পরে ২০০৬ সালে দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন নামে আরেকটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন। ১৯৯১ সালে সরকারি চাকুরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ফ্রিডম পার্টি থেকে (জামালপুর-০৩) মেলান্দহ-মাদারগঞ্জ আসনে সংসদ নির্বাচন করেন।

প্রবীন এই সাংবাদিকের মৃত্যুতে জেলায় কর্মরত সকল সাংবাদিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তি বর্গ গভীর শোক প্রকাশ করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

জামালপুরে দুই ইজিবাইকের চাপায় নুরুল হক (৭৫) নামে প্রবিণ সাংবাদিকের মৃ*ত্যু –

Update Time : ০৪:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪