০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃ*ত্যু

  • blank Reporter Name
  • Update Time : ০১:০২:০০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ৩৩ Time View
blank
blank

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পানিহাতায় বেড়াতে এসে ভোগাই নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ২১ ডিসেম্বর শনিবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুই শিক্ষার্থী হচ্ছে— ময়মনসিংহ জেলা সদরের হুমায়ুন কবিরের ছেলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া সাজিদ এবং একই জেলার হালুয়াঘাট উপজেলার আহমদ আলীর ছেলে কলেজ পড়ুয়া শিক্ষার্থী মিহান।

ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয়রা জানান, শিক্ষার্থী সাজিদ ও মিহান হালুয়াঘাটে নানা বাড়িতে বিয়ের দাওয়াতে। সেখান থেকে ২১ ডিসেম্বর দুপুরে ঘুরতে আসে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পানিহাটা দর্শনীয় স্থানে। অন্যদের সাথে সাজিদ ও মিহান ভারত সীমান্তঘেঁষা ভোগাই নদীতে খেলতে নামে। এর একপর্যায়ে ওই দুই শিক্ষার্থী পানির তোড়ে ভেসে গভীরে নিখোঁজ হয়। বিকেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এই দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে।

এব্যাপারে ফায়ার সার্ভিস জামালপুর ইউনিটের লিডার আবু বক্কর সিদ্দীক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নদীর ওই অংশের গভীরতা বেশি থাকায় ছেলে দুটি পানিতে ডুবে গিয়ে মারা যায়। আমরা তাদের মরদেহ উদ্ধার করে নালিতাবাড়ী থানা-পুলিশের হেফাজতে দিয়েছি।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

শেরপুরের নালিতাবাড়ীতে নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃ*ত্যু

Update Time : ০১:০২:০০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪