
এনামুল কবীর এনাম, বদলগাছী , নওগাঁ প্রতিনিধিঃ
বাংলাদেশ জামাত ইসলাম শ্রমজীবী মানুষের কল্যাণে অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন করতে চায়। গত ১৯ ডিসেম্বর বৈকাল ৪ টায় বদলগাছী জামাত ইসলামের শাখা অফিসে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামাত ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশন বদলগাছী উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি জনাব মোঃ নাসির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আসলাম হোসেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বদলগাছী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা জনাব মাওলানা ইয়াসিন আলী, সহ উপজেলার ৮ টি ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তাদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। আমরা যে খাবার খাব শ্রমিকদেরও সেই খাবার খেতে দিব, একমাত্র ইসলামি পারে এদেশের ন্যায়বিচার ও ন্যায্য অধিকারে রাষ্ট্র কায়েম করতে।
বিশেষ অতিথি জাহাঙ্গীর আলম আর ও বলেন,ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া দুঃখী অনাহারি মানুষের ভাগ্যের বদল হবে না। তাই ইসলামী শ্রমনীতি কায়েম করতে হবে। এই নীতিতে শ্রমিক মালিক দ্বন্দ্ব নয়, শক্রতা নয়।
প্রধান অতিথি নাসির উদ্দীন বলেন, ইসলামী দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম এবং শ্রমনীতির সংগ্রাম এক ও অভিন্ন। ইসলামী দ্বীন প্রতিষ্ঠা ছাড়া ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করা সম্ভব না। ছাত্র আন্দোলন যেমন একটি নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে তেমনি শ্রমিকদের এই বিশাল বিপ্লবী আন্দোলন আরেকটি নতুন বাংলাদেশের জন্ম দিতে পারে। সেই বাংলাদেশী জামাতে ইসলাম একটি নতুন কল্যাণময়ী রাষ্ট্র গঠনের বাংলাদেশ হবে।











