
রিপোর্ট, শেখ মোস্তফা কামাল
কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের সাকিবুল নামের এক স্কুল ছাত্র বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামে নিজ বাড়িতে বিষ পান করে বলে জানা যায়।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার্থী সাকিবুল বুড়িহাটি গ্রামের মতিয়ারের রহমানের ছেলে। ১৭ বছর বয়সে পরিবারের কাছে আবদার করে মোটরসাইকেল কিনে দিতে হবে। কিনে দিতে বিলম্ব করায় অভিমান করে বিষ পান করেছে সে। বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ১১নং হাসানপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এস এম হেকমত আলী বলেন, ছেলেটি তার পিতার কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করে। তার পিতার স্বচ্ছলতা না থাকায় মোটরসাইকেল কিনে দিতে না পারায় বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন সে। বর্তমানে ছেলেটি কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে।











