১১:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে আ.লীগ সন্দেহে ৫জনকে গণ ধোলাই

  • blank Reporter Name
  • Update Time : ০৪:০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ৩৭ Time View
blank
blank

কাজী সোহান,বরিশাল প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল নগরীর বিবির পুকুর পাড়ে আওয়ামী লীগের অফিসের সামনে অনুষ্ঠান করার সময় আওয়ামী লীগ সন্দেহে কয়েকজনকে গণধোলাই দিয়েছে কৃষকদলের নেতাকর্মীরা। এ সময় হামলার শিকার ব্যক্তিরা নিজেদেরকে জাতীয় নাগরিক কমিটির সদস্য বরে দাবি করেন। তবে কৃষকদলের নেতাকর্মীরা বলেন, নাগরিক কমিটির ব্যানারে মূলত কয়েকজন আওয়ামী লীগের লোক প্রোগ্রাম করতেছিল। আমরা তাদেরকে রাস্তা থেকে সড়িয়ে দিয়েছি।
নগরীর সদর রোডস্থ বিবির পুকুরের দক্ষিণ পাড়ে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
মহানগর কৃষক দলের সদস্যসচিব সাঈদ তালুকদার বলেন, ‘আমরা সেখান দিয়ে যাওয়ার সময় আলোচনা সভা থেকে স্লোগান দেওয়া হচ্ছিল, ‌‘আওয়ামী লীগ সরকার, বারবার দরকার’। এমন স্লোগান শুনে আমাদের কর্মীরা কিছুটা উত্তেজিত হয়ে সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। তবে আমরা তাদের নির্বৃত্ত করেছি। এখানে বেশি কিছু হয়নি।’
হামলায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় এক যুগ্ম সদস্যসচিবসহ পাঁচজন আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির নেতাদের অভিযোগ, যুবদল ও কৃষক দলের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন।
জাতীয় নাগরিক কমিটির বরিশাল মহানগরের এক সংগঠক বলেন, ‘পূর্বঘোষিত আলোচনা সভার মধ্যে একদল লোক এসে আমাদের আওয়ামী লীগের লোক বলে আখ্যা দেয়, এখানে রাস্তা আটকে আলোচনা সভা করা যাবে না- এই বলে ব্যানার ছিঁড়ে ফেলে ও চেয়ার ছুড়ে মারে। এ সময় সেখানে পুলিশও উপস্থিত ছিল।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে থানায় লিখিত একটি অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

বরিশালে আ.লীগ সন্দেহে ৫জনকে গণ ধোলাই

Update Time : ০৪:০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪