
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা ধরঞ্জীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক জিয়ার নির্দেশে এলাকার শতাধিক গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। স্থানীয় বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যায় ধরঞ্জী উচ্চ বিদ্যালয় চত্বরে বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি ছিলেন সাবেক থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল। এসময় উপস্থিত ছিলেন সাবেক আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, সিনিয়র সহ-সভাপতি আবু নছর চৌধুরী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক প্রভাষক মোঃ সাইদুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহম্মেদ, থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক সামছুল হুদা দুলাল, পৌর যুবদল নেতা হরুনুর রশিদ সজল সহ অনেকেই।











