০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

  • blank Reporter Name
  • Update Time : ০৪:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ৩৭ Time View
blank
blank

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধিঃ

কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কেশবপুর উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি ও তার অঙ্গ সংগঠন, কেশবপুর খেলাঘর আসর, পল্লী বিদ্যুৎ কেশবপুর জোনাল অফিস, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা, হাজী আবদুল মোতালেব মহিলা কলেজসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পৃথক উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
এদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনি, বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়বেটিস পরীক্ষা এবং স্বাস্থ্য সেবা প্রদানসহ ঔষধ সরবরাহ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের সমারোহে বিজয়মেলা, প্রীতি ফুটবল ম্যাচ ও দড়াটানা খেলা এবং শিশু একাডেমির উদ্যোগে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন-এর সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু-এর সঞ্চালনায় এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

Update Time : ০৪:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪