
সাইফুল ইসলাম রাজশাহী, (গোদাগাড়ী) প্রতিনিধি :-
রাজশাহীর গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে । বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ উদ্বোধন করেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার আয়োজন করা হয় । বিজয় মেলায় বিভিন্ন পুরোনো দিনের ইতিহাস তুলে ধরা হয়। এর মধ্যে সাংবাদিকদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক পরামর্শ , গরুর গাড়ীর প্রদর্শনী, নকশী কাথার প্রদর্শনীসহ বিভিনন কুটিরশিল্পের প্রদর্শনীর আয়োজন করা হয়।
মহান বিজয় দিবস বাংলাদেশে একটি বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। ৯ মাস মুক্তিযুদ্ধের শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
এ উপলক্ষ্যে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবে বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হয়। ১৬ ডিসেম্বর কাক ডাকা ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবস এট সূচনা ঘটে। জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত সম্মিলিত সামরিক কুচকাওয়াজে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যরা যোগ দেন। কুচকাওয়াজের অংশ হিসেবে সালাম গ্রহণ করেন দেশটির রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী। এই কুচকাওয়াজ দেখার জন্য বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে থাকেন।











