
রবিউল ইসলাম রাজশাহীঃ
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে রাজশাহী দুর্গাপুর উপজেলার মাড়িয়া শহীদ মিনারে রাত ১২:১ মিনিটে ফুল দিয়ে ১৬ ই ডিসেম্বর ২০২৪ উৎযাপন ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এসময় উপস্থিত দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ দুলাল হোসেন দিবসটির মাহিত্ব তুলে ধরে বলেন, লাখো শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের নিজেদের।
জয়নগর ইউপি আহ্বায়ক মাহাবুর রহমান সান্টু বলেন,১৯৭১ ও ২০২৪ এর অর্জিত স্বাধীনতার কথা আমরা কখনো ভুলতে পারবোনা।
এসময় আরো উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি জামিরুল ইসলাম, মাড়িয়া শহীদ জিয়া স্মৃতি সংঘের সভাপতি শামসুল আলম থানা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,,যুবদল নেতা মোস্তফা কামাল সবেক সহ সাংগঠনিক সম্পাদক ৭নং জয়নগর ইউপি,বিএনপি নেতা রুহুল আমিন,হাবিবুর,বাবুল হোসেন,আউয়াল শেখ,লিটন আলী,লতিফুর রহমান,জাহিদ হাসান প্রমুখ সহ ছাত্রদল নেতা আরিফ হাসানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাখাওয়াত, নিরব, শিহাব,পুষ্প,অর্ণব সহ আরো অনেকে।











