০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুফতি তাহেরী হুজুরকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ আহত

  • blank Reporter Name
  • Update Time : ০২:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ৪১ Time View
blank
blank

এম বাদল খন্দকার ( জেলা প্রতিনিধি) ব্রাক্ষনবাড়ীয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মামলার আসামি হিসেবে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে তার সমর্থকদের হামলা শিকার হয়েছেন পুলিশ সদস্যরা।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
হামলাকারীরা পুলিশের তিনটি গাড়িও ভাঙচুর করেছে। এ ঘটনায় তাহেরির ছয়জন সমর্থককে আটক করেছে পুলিশ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় সম্প্রতি আখাউড়া থানায় তাহেরির বিরুদ্ধে মামলা হয়েছে। নাজিরাবাড়ি এলাকায় তাহেরির উপস্থিতির খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে তিনি পার্শ্ববর্তী একটি বাড়িতে ঢুকে পড়েন। পরে সেখান থেকে পালিয়ে যান। এসময় তাহেরির সমর্থকরা গ্রেফতার অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলা এবং পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে।
এর আগে, গত শুক্রবার আখাউড়া উপজেলায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে তাহেরির সমর্থকরা হামলা করে এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেয়। এছাড়া মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ারও অভিযোগ উঠে। ওই ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

মুফতি তাহেরী হুজুরকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ আহত

Update Time : ০২:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪