
মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা বারোয়ারী দূর্গা মন্দিরের উদ্যোগে (১৫ ডিসেম্বর) রবিবার সকাল ১০.০০ঘটিকা থেকে বিকাল ৪.০০ঘটিকা পর্যন্ত ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পেইনে ফ্রী চক্ষু সেবা প্রদান করেন ডাঃ প্রতিভা মন্ডল,এম,বিবি,এস মেডিকেল অফিসার। ফ্রী চিকিৎসার জন্য শুধু মাত্র চোখের বিভিন্ন বিষয়ে মাথা ব্যথা ও মাইগ্রেনের ফ্রী চিকিৎসা করা হবে।ছানী নেত্রনালী, চোখের মাংস বৃদ্ধি সহ সকল অপারেশন রোগী বাছাই করা এবং অল্প খরচে অপারেশন করা হবে।
চিনাটোলা বারোয়ারী দূর্গা মন্দিরের সদস্য মহাদেব কুন্ডু বলেন মাত্র ২০ টাকা দিয়ে সদস্য, স্বাস্থ্য কার্ড গ্রহণ করতে পারবেন এবং ঔষধ ও চশমা সূলভ মূল্যে ক্রয় করতে পারবেন।রুগীকে চোখের সমস্যার জন্য অত্যাধুনিক প্রযুক্তির ম্যাশিন দ্বারা পরীক্ষা করে বিনামূল্যে পিসক্রিপশন দেওয়া হয়।











