০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় বিএনপির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা, ইউনিয়ন কমিটির কর্মীসভা অনুষ্ঠিত

  • blank Reporter Name
  • Update Time : ০৩:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ৩৩ Time View
blank
blank

জাকির হোসেন,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নিতপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে পোরশা শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নিতপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সংবর্ধনা ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পোরশা উপজেলা বিএনপির সভাপতি শাহ আহম্মেদ মোজাম্মেল চৌধুরী। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু, বশির শাহ প্রমূখ।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিল জাবেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহ আহম্মেদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবর্ধনা ও কর্মীসভার আগে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষ্যে বিজয় শোভাযাত্রা বের করেন পোরশা বিএনপির নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

পোরশায় বিএনপির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা, ইউনিয়ন কমিটির কর্মীসভা অনুষ্ঠিত

Update Time : ০৩:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪