১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ সেরা সংবাদ সম্মাননা প্রাপ্ত ১০ সাংবাদিকের তালিকা প্রকাশ

  • blank Reporter Name
  • Update Time : ০৩:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ৪৮ Time View
blank
blank

মোঃ জামাল হোসেন খান,বরগুনা জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ৮ম বিজয় শোভাযাত্রা ও মিলনমেলা উপলক্ষে সেরা সংবাদ সম্মাননা ২০২৪ মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। ১৫ ডিসেম্বর সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ ১০ জন সাংবাদিকের তালিকা প্রকাশ করেন।

জুরি বোর্ড কর্তৃক মনোনীত সাংবাদিকরা হলেন বরিশালের আকতার ফারুক শাহীন, ব্যুরো, দৈনিক যুগান্তর। নীলফামারীর মো: নুর আলম, জেলা প্রতিনিধি, বিটিভি। কক্সবাজারের মো: জসিম উদ্দিন, জেলা প্রতিনিধি, দৈনিক যুগান্তর। মানিকগঞ্জের বিএম খোরশেদ, সিনিয়র স্টাফ রিপোর্টার, যমুনা টেলিভিশন। মাদারীপুরের ফরিদ উদ্দিন মুপ্তি, জেলা প্রতিনিধি, দৈনিক সমকাল। গৌরীপুর ময়মনসিংহের মো: রইছ উদ্দিন, প্রতিনিধি, দৈনিক যুগান্তর। জার্মান প্রবাসী সাংবাদিক খান লিটন, এটিএন বাংলা। রাজশাহীর শ‌ফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, দৈ‌নিক সম‌য়ের আ‌লো। চাঁদপুরের আলম পলাশ, জেলা প্রতিনিধি, প্রথম আলো এবং রংপুরের লাবনী ইয়াসমিন, জেলা প্রতিনিধি,
দি ডেইলি অবজারভার।

এঁরা স্ব স্ব এলাকায় মাটি-মানুষের পাশে থেকে পেশাদারিত্বের সাথে দীর্ঘদিন ধরে গণমানুষের কল্যাণে নানা দূর্ণীতি,অনিয়ম, সমস্যা, সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশ করে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন।

এ সকল আবেদনকৃত সাংবাদিকদের সংবাদ পর্যালোচনা করে তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে সেরা সংবাদ সম্মাননা ২০২৪ তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী ২২-২৩ ডিসেম্বর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিতব্য বিজয় শোভাযাত্রা ও মিলনমেলা উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এ সম্মাননা স্মারক প্রদান করবে।

সংগঠনটির এ আয়োজনে তিন যুগ ধরে সাংবাদিকতা পেশায় অবদান রাখা দেশের ১১ জন সাংবাদিককে যুগরত্ন সাংবাদিক সম্মাননা প্রদানের জন্য ইতিমধ্যে মনোনীত করা হয়েছে।

এ আয়োজনে চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা এবং সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষা সম্মাননা প্রদানের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে হত্যার শিকার ৩ জন সাংবাদিককে মরণোত্তর সাংবাদিক সম্মাননা প্রদান করা হবে।

সংগঠনটি আশা করে সাংবাদিকদের এ ধরনের সম্মাননা প্রদান করার ফলে তারা আরও উৎসাহী হয়ে রাষ্ট্র এবং জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন (সংবাদ বিজ্ঞপ্তি)।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

দেশ সেরা সংবাদ সম্মাননা প্রাপ্ত ১০ সাংবাদিকের তালিকা প্রকাশ

Update Time : ০৩:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪