১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘ*টনায় স্কুল ছাত্র নি*হত

  • blank Reporter Name
  • Update Time : ১১:৫৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ৩৭ Time View
blank
blank

মো.এমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় রোহান (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তানিম নামে অপর একজন আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হেতেমদী-সাগরদী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোহানের মৃত্যু হয়।

নিহত রোহান উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের সোহেল মিয়ার ছেলে এবং অর্জুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। আহত তানিম একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে এবং নিহত রোহানের মামাত ভাই।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার মাগরিবের নামাজের পরে চালাকচর বাজার থেকে প্রয়োজনীয় জিনিস কিনে তার মামাত ভাই তানিমের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। মোটরসাইকেল হেতেমদী-সাগরদী বাইপাস রোডের চন্দনবাড়ি এলাকার কাছাকাছি আসার পর ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। বাসের চাপায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায় এবং তানিম ও রোহান গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোহানের মৃত্যু হয়।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল হোসেন বলেন, আহত দুই জনের মধ্যে এক জন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাস থানায় নিয়ে আসে। চালক এবং হেলপার ঘটনার পরেই পালিয়ে যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘ*টনায় স্কুল ছাত্র নি*হত

Update Time : ১১:৫৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪