
যশোর প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: মিজানুর রহমান। রোববার দুপুরে আকস্মিক এ অভিযান পরিচালনা করেন তিনি। ডায়াগনস্টিক সেন্টার গুলো হলো সরকারি হাসপাতালের উত্তর পাশে অবস্থিত পালস্ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে চলতি বছরের লাইসেন্স নবায়ন নাই, এক্সরের টেকনিশিয়ান নাই । সরকারি হাসপাতাল গেটে অবস্থিত এ.বি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ২০২২ সালের পর থেকে লাইসেন্স নবায়ন নাই, আল্ট্রাসনোলজি যে করেন তার কোন সার্টিফিকেট দেখাতে পারে নাই।
এবিষয় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো: মিজানুর রহমান বলেন, এই ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দ্রুত পত্র জারি করা হবে। এছাড়াও তিনি আরো বলেন জীবন নিয়ে খেলা চলবে না । সকলকে নিয়ম অনুযায়ী সঠিক ভাবে চলতে হবে। সেবার নামে প্রতারণা মাধ্যমে অর্থ লুটে নেওয়ার আর কোন সুযোগ নেই। এ অভিযানের আরও উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর ও অভয়নগর থানার একটি দল ও স্থানীয় সংবাদকর্মীগণ।











