১০:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাহান ওমর কে আরও এক মামলায় গ্ৰেপ্তার দেখানো হলো

  • blank Reporter Name
  • Update Time : ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ৪০ Time View
blank
blank

ছাজ্জাত বিশ্বাস, স্টাপ রিপোর্টারঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি অফিস ভাঙচুরের মামলায় সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরসহ পাঁচ জনকে দৃশ্যত গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর এই গ্রেপ্তার দেখানো হয় তাঁকে। বৃহস্পতিবার বিকেলে ব্যারিস্টার এম শাহজাহান ওমরসহ অন্য আসামিদের প্রিজন ভ্যানে করে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে তাঁকে আদালতের এজলাসে তোলা হয়। মামলার অন্য আসামিদের মধ্যে রাজাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ইউপি সদস্য মো. রাসেল ও তাওহীদ ও তরিকুল ইসলামকে হাজির করা হয়। ২০২৩ সালের ৩০ নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুরের বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩০ নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর হয়। এ ঘটনায় রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে ব্যারিস্টার শাহজাহান ওমরসহ ৫৩ জনকে আসামি করে চলতি বছরের ২২ নভেম্বর রাজাপুর থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। আসামি পক্ষের আইনজীবী জানান, ‘রাজাপুরের একটি বিষ্ফোরক মামলায় পুলিশ দৃশ্যত গ্রেপ্তারে আবেদন করে। সে আবেদন মঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা আদালতকে বলেছি ঘটনার দিন ব্যারিস্টার শাহজাহান ওমর ঢাকায় ছিলেন।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

শাহজাহান ওমর কে আরও এক মামলায় গ্ৰেপ্তার দেখানো হলো

Update Time : ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪