
আঃ রহমান মানিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার,
দীর্ঘ রোগ ভোগান্তির পর গত ২ ডিসেম্বর -২৪ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন সাংবাদিক শাকিল রেজার মা মোসাঃ নাদিরা বেগম। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস সহ নানা জটিল রোগে ভুগছিলেন। মরহুমার স্বামী আশরাফুল হক ছেলে নাদিম রেজা, ছোট ছেলে শাকিল রেজা সহ অনেক আত্মীয় স্বজন রেখে না ফেরার দেশে চলে গেলেন এই মমতায়ী মা। সোমবার সকাল ১১ টায় নাচোল সরকারি ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। শাকিল রেজা তার মায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন সকলের নিকট। তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্ব বৃহত্তর সংগঠন সাংবাদিক কল্যান তহবিল( নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) সভাপতি
জনাব মোঃ আসাদুল্লাহ আহমদ। সিনিয়র সহসভাপতি সাংবাদিক আঃ রহমান মানিক, অন্যান্য সদস্য সহকর্মী সাংবাদিক ও জেলা উপজেলার সকল সাংবাদিকগণ।
জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।











