
রিপোর্ট, শেখ মোস্তফা কামাল
কেশবপুর উপজেলায় ১১নং হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামে অসুস্থ গরু জবাই করার অপরাধে এক গরুর ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত,অভিযোগ রয়েছে
গ্রাম্য প্রাণি চিকিৎসকরা।
বুধবার (৪ ডিসেম্বর)দুপুরে উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নওয়াজ এ সাজা দেন।
গোপন তথ্যের ভিত্তিতে কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামে মৃত এরশাদ আলীর ছেলে হাফিজুর রহমান অসুস্থত গরু জবাই করেছে বলে তথ্য আসে সাংবাদিকদের কাছে।
তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অসুস্থ গরুটি জবাই করে ভ্যানের উপরে রেখে দিয়েছে। অসুস্থ গরু জবাইের বিষয় গরুর ব্যবসায়ী হাফিজুর রহমানকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি এই গরুটি ৫ হাজার টাকা কিনেছি। অসুস্থ অবস্থায় গরুটি জবাই করেছি, খুলনায় পাঠানোর জন্য গাড়িতে রেখে দিয়েছি।
বিষয়টি তাৎক্ষণিক কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন কে জানালে, তিনি উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ অলোকেশ কুমার সরকারকে তদন্তের জন্য পাঠান। ডাঃ অলোকেশ কুমার সরকার ঘটনাস্থলে এসে অসুস্থ গরু জবাই বিষয়টি নিশ্চিত হয়ে
এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নওয়াজকে অবহিত করেন।
উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নওয়াজ বলেন, বুড়িহাটি গ্রামে একটি অসুস্থ পশু জবাই করে বাজারে নেওয়ার সময় একজন গরু ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করা হয়। পশু জবাই এবং মাংসের মান নিয়ন্ত্রণ আইন অমান্য করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়,এবং উপজেলায় কোথায় যেনো এমন ধরনের অপরাধ না করতে পারেন সেজন্য সকলেই সজাগ থাকার আহবান জানান।











