
মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার ১২নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদে (৩ রা ডিসেম্বর) সকাল ৯.০০ ঘটিকায় সময় দুঃস্থ অসহায় দরিদ্রদের মাঝে টিসিবির এর মালামাল বিতরণ করা হয়।
টিসিবির পণ্য বিতরণ করেন ১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি সাহা,শ্যামকুড় ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, কোষাধ্যক্ষ মশিয়ার রহমান, রবিউল ইসলাম(রবি),রিপন হোসেন আরোও প্রমুখ।
শ্যামকুড় ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ১৭৭৩ টি দুঃস্থ অসহায় দরিদ্র পরিবারের মাঝে পরিবার প্রতি ৫ কেজি চাউল,২ কেজি মসুরের ডাল সুষ্ঠু সুন্দর ভাবে বিতরণ সম্পন্ন হয়েছে। মেসার্স হীরা কনস্ট্রাকশন মনিরামপুর ও মেসার্স মুজাহিদ এন্টারপ্রাইজ মনিরামপুর, যশোর, উপজেলা নির্বাহী অফিসার মনিরামপুর, প্রোঃ মোঃ ইউনুছ আলী, মোঃ শাহিনুর রহমান।












